
সৌরভ শাহারিয়ার, গড়াইনিউজ২৪.কম:: মহামারি করোনা ভাইরাসের কারনে বিভিন্ন এলাকার অসহায় মানুষের কাছে খাদ্য পৌঁছে দিলেন কুষ্টিয়া করোনা আপডেট নিউজ গ্রুপ । গতকাল শুক্রবার বিকালে করোনা আপডেট নিউজ ফেসবুক গ্রুপের এডমিন মোডারেটর ও সদস্যদের অনুদান থেকে ২৫০ প্যাকেট,নিজ বাড়িতে রান্না করা খাবার লাহিনী এলাকার বেদে সম্প্রদায়ের ২০জন পরিবার সহ বিভিন্ন এলাকার ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয় । এ সময় করোনা আপডেট অনলাইন নিউজ গ্রুপের এডমিন সুমন হামিদ, ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিঠুন কৃষ্ণ শীল, অনলাইন এক্টিভিষ্ট মোডারেটর ও দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ শাহরিয়ার, সমাজকর্মী মুহাইমিনুর রহমান পল্লল সহ অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে করোনা পরিস্থিতির শুরু থেকেই ফেসবুক গ্রুপটি করোনা সংক্রান্ত সকল তথ্য দিয়ে কুষ্টিয়াবাসী কে সচেতন করে যাচ্ছে। কর্মসূচি শেষে গ্রুপটির সকল এডমিন, মোডারেটর ও সদস্যের মধ্যে কর্মসূচি সফল করতে যারা অনুদান প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং কুষ্টিয়াবাসীর জন্য সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন ।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩